পুরান ঢাকায় বাসা থেকে তরুণীর হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার


 রাজধানীর বংশাল থানা একটি  বাসা হতে  রত্না (২০) নামে এক তরুণীর হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ পুলিশ  উদ্ধার করে । 

রোববার রাত অনুমানিক  ৮টার সময়  বংশালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সড়কের  একটি বাড়ি থেকে  লাশ উদ্ধার করে । 

বংশাল থানার  পুলিশ জানান ,  তার স্বামী তাকে হাত-পা বেঁধে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছে দিনের কোনো এক সময় বলে প্রাথমিকভাবে ধারণা করেছন । এই  ঘটনার পর হতে  ঘাতক  স্বামী পলাতক রয়েছে।

বংশাল থানার ডিউটি অফিসার এই  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নারীর এখন পর্যন্ত পূর্ণাঙ্গ নাম-ঠিকানা  পাওয়া যায় নাই । ময়নাতদন্তের জন্য  লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো  হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ