ব্রাজিল উত্তরও পূর্বাঞ্চলে অনেক ভারী বৃষ্টি এবং ভূমিধসের কারণে ৭৯ জনের মৃত্যু হয়েছে। এখনপর্যন্ত অনেক লোক নিখোঁজ আছে । গতকাল রোববার ব্রাজিলের সরকার এই তথ্য দিয়েছেন ।
ব্রাজিল সর ব্রা কার জানান এখন পর্যন্ত , ৭৯ জনের মৃত্যু,ও ৫৬ জন নিখোঁজএবং , ২৫ জন আহত,আরো ৩ হাজার ৯৫৭ জন আশ্রয়হীন এবং ৫৩৩ জনের বাস্তুচ্যুত হয়েছে।
ব্রাজিলের আঞ্চলিক উন্নয়নবিষয়ক মন্ত্রী এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যদিও এখন বৃষ্টি বন্ধ হয়েছে, কিন্তু আগামী কয়েক দিন বৃষ্টি হতে পারে । অতএব আত্মরক্ষামূলক ব্যবস্থা অবলম্বন করা তাদের প্রথম কথা। সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছেন ফেরেইরা।
ব্রাজিলে ভারী বৃষ্টি,বর্ষণ ও বন্যা এবং ভূমিধসে গত শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৩৪ জন । তার মধ্যে ভূমিধসের ফলে মৃত্যু হয়েছে ২৮ জন। কর্তৃপক্ষ আভাস দিয়েছে , গতকাল ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু ওই দিন সকালেভারী বৃষ্টির পাশাপাশি ঝড়ও হয় ।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় , উদ্ধারকর্মীরা এবং স্বেচ্ছাসেবীরা জারদিম মোন্তোভেরদ এলাকার ধ্বংসাবশেষ সরানোর কাজ করিতেছে । শনিবার সকালে এই এলাকায় এক ভূমিধসের কারণে ১৯ জনের মৃত্যু ঘটে ।
গ্লোবো টিভিকে দেওয়াএক সাক্ষাৎকারে সাধারণ নাগরিক লুইজ এস্তেভাও আগুইয়ার বলেন, এই দুর্যোগে তিনি ১১ জন স্বজন হারিয়েছেন । কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তাহার বোন, তাহার ভগ্নিপতিসহ পরিবারের ১১ জন সদস্য মারা গিয়াছে । এটি তার পক্ষে মেনে নেওয়া কঠিন। তিনি ভাবতেও পারিনি যে এমনটা হবে।’
গতকাল ব্রাজিলের প্রেসিডেন্ট জনাব জইর বলসোনারো বলেন, তিনি আজ সোমবার রেসিফে সফরে যাবেন। গত বছরে ব্রাজিলে কয়েকটি বন্যা ও ভূমিধসের কারণে কয়েক শত মানুষের মৃত্যু হয়েছে ।
গত ফেব্রুয়ারিতে ব্রাজিলে রিও ডি জেনিরো রাজ্যর পেত্রপোলিস শহরে বন্যা ও ভূমিধসের ফলে ২৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে । গত মাসে ও রাজ্যটিতে বন্যা ও ভূমিধসের কারণে ১৪ জনের প্রাণহানি ঘটেছে ।
0 মন্তব্যসমূহ