আজ বৃহস্পতি বার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে শান্তিনগর মোড়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনের দিকে অগ্রসর হওয়া মিছিলকে পুলিশ বাধা দেয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে কয়েক হাজার বিক্ষোভকারী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই মিছিলটি শান্তিনগর মোড়ে এসে পৌঁছায়। মিছিলে বাধা দিতে শান্তিনগর মোড়ে রাস্তার দুই পাশে ব্যারিকেড বসায় পুলিশ। ১২.০৫ মিনিটে মিছিল শুরু করে – নবী হজরত মুহাম্মদ (সা.) এবং হজরত আয়শা রাঃ সম্পর্কে ভারতের বি.জি পি মুখপাত্র নুপুর শর্মা কুমন্তব্য করায় মুসলমানদের কলিজায় আগাত লাগে ।
নবী মুহাম্মদ (সা.) সম্পর্কে স্থগিত বিজেপি নেতাদের আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে একটি প্রতিবাদ সমাবেশের পর বিক্ষোভকারীরা সবাই স্থান ত্যাগ করেন ।তখন ব্যস্ত রাস্তায় যানবাহন আটকে থাকতে দেখা গেছে। এলাকাটি চরম যানজটে পরিণত হয়েছে।
0 মন্তব্যসমূহ